৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ৬ হাজার ইয়াবা পাচারকালে দুজন গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুরের লাকি বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরে যাওয়ার পথে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তাদের আটক করা হয়।

প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও দিনাজপুরের হিলি এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top