৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার সেই ‘৪০০ কোটি টাকার পিয়ন পাওয়ার অব অ্যাটর্নি করাতে ব্যর্থ হলেন

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত সেই ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে গিয়ে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দলিল বানাতে ব্যর্থ হয়েছেন ।

স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) আমমোক্তারনামা দলিল সংক্রান্ত কাজ করাতে কনস্যুলেট কার্যালয়ে গিয়ে কাজ না হওয়ায় তিনি ফিরে যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।

কনসাল জেনারেল মো. নাজমুল হুদা জানান, বুধবার শেখ হাসিনার আলোচিত সেই ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর আলম আমমোক্তারনামা দলিল (পাওয়ার অব অ্যাটর্নি) সংক্রান্ত কাজ করাতে তিনি কনস্যুলেট কার্যালয়ে এসেছিলেন। তাকে চিনতে পারেন অনেকেই। ফলে তার সেই আমমোক্তারনামা দলিল সংক্রান্ত কাজটি করা হয়নি।

ডেপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার আলোচিত সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম নিউইয়র্ক কনস্যুলেট কার্যালয়ে আসার খবর শুনে সবাই সতর্ক হয়ে যান। সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউই তার সেই কাজটি করেন নাই।

এ ব্যাপারে শেখ হাসিনার আলোচিত সেই ৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

পিয়ন জাহাঙ্গীর আলম আলোচনা-সমালোচনার মধ্যেই চলতি বছরের ১৪ জুলাই রাতে দেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পালিয়ে এসেছেন। পরদিন ১৫ জুলাই বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জাহাঙ্গীরের বড়ভাই মো. মীর হোসেন। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top