ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনী বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে ।

মঙ্গলবার (০৭ এপ্রিল ) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো.রায়হান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আতিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, ভেড়ামারা উদ্যান একাডেমীর প্রধান শিক্ষক হেদায়েতুল হক প্রমুখG

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় দেয়। মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top