৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুই ভারতীয় নাগরিক সিলেট সীমান্তে আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটক দুই জনের মধ্যে একজনের নাম বোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার কয়াইতের ছেলে। অপরজন লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার গোমারুর ছেলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top