৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এক ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান। প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না। এক্ষেত্রে, ‘যিনি চালক তিনি মালিক’ নীতি প্রাধান্য দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কথা বলেন।

ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমাদের এসব সমস্যার সমাধান করতে হবে। বাস চলাচলকারী সড়কসহ মূল সড়কে যেন এসব ব্যাটারিচালিত রিকশা না চলে সেজন্য মালিক-শ্রমিক সবাইকে আহ্বান জানান তিনি।

এছাড়া ঢাকা মহানগরের বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরে প্রবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

সভায় ডিএমপি কমিশনার পরিবহন সেক্টরে সব শ্রেণির চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রকম চাঁদাবাজি বরদাশত করা হবে না। পরিবহন মালিক-শ্রমিক কেউ যেন কাউকে কোনো চাঁদা না দেন। কেউ চাঁদা দাবি করলে তা নিকটস্থ থানা বা পুলিশ ফাঁড়িকে জানানোর জন্য তিনি উপস্থিত সবাইকে অনুরোধ করেন।

সভায় অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং সেসব সমাধানে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার এবং ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top