৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

‘কাউয়া কাউয়া’ স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে ওবায়দুল কাদেরের বাড়িতে এই হামলা চালান তাঁরা। এ সময় তাদের ‘কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – নোয়াখালী’ নামের ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়।

এতে লিখা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’

জানা গেছে, আন্দোলনকারীরা ‘কাউয়া কাউয়া’ বলে স্লোগান দিচ্ছেন। তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিংয়ে ও সামনে থাকা পোড়া একটা গাড়িতে আগুন দেন।

স্থানীয়রা জানিয়েছেন, এই বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই। যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার। হামলার ঘোষণা শুনে সকাল থেকে সাংবাদিক ও উৎসুক জনতা বাড়ির সামনে অবস্থান করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র-জনতা। সবাই কাউয়া কাউয়া স্লোগান দিচ্ছে। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top