৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর

সারা দেশের মতো বিক্ষুব্ধ ছাত্র-জনতা কিশোরগঞ্জেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

পরে একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালায়। এরপরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top