৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ডেভিল হান্ট অভিযান করে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ

সাভার আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।

মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হলেন, সিরাজগঞ্জ জেলা সদরের ছোনগাছা থানার মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আওয়ামী লীগের নেতারা হলেন—আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আ. মালেক মোল্লার ছেলে মো. রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আ. গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। এদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পাঁয়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়।

এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top