৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এসি ল্যান্ডের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগ, পদায়নের ২৮ দিনেই বদলি

রকিবুল হক,ফটিকছড়ি প্রতিনিধিঃ

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পর পরেই বান্দরবানের রোয়াংছড়িতে বদলি আদেশ হয়েছে তার ।

ফটিকছড়িতে যোগদানের ২৮দিনের মাথায় পার্বত্য জেলার বান্দরবানের রোয়াংছড়িতে বদলির বিষয়টি এখন টক অপ দ্যা ফটিকছড়িতে পরিণত হয়েছে।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান এসিল্যান্ড। সেখান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে তাঁর হেফাজতে নিয়ে আসা হয়। পরদিন ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটিকে ছেড়ে দেয়া হলেও রার্ষ্ট্রীয় কোষাগারে জমা দেন এক লক্ষ দশ হাজার টাকা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল আমিন বলেন-জরিমানার অংক ১লক্ষ ৬০ হাজার টাকা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেদিনের আদায়কৃত অর্থের রশিদ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে এসিল্যান্ড জানান-যেদিন গাড়িগুলো ছাড়িয়ে নেয় সে দিন ছুটিতে যাচ্ছিলাম, তাড়াহুড়ার কারনে রশিদ দিতে পারিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন- এ নিয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তাঁর বদলির আদেশের ব্যাপারে বিভাগীয় কমিশনার স্যার ভাল বলতে পারবেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top