কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সকলের পরিচিত মুখ সমাজসেবক রাজনীতিবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম মানিক (ভিপি মানিক) (৫২) আর আমাদের মাঝে নেই। গতকাল শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় হোসেনপুর পৌর এলাকার নিজ বাসায় মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন তিনি কিডনি ও ডায়াবেটিস জনিত রোগে ভোগছিলেন। শুক্রবার বাদ জুমা হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম জানাযা ও বাদ আছর উপজেলার পুমদী ইউনিয়নের নিজ বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। ১৯৯২-৯৩ সালে হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ (তৎকালীন ডিগ্রী কলেজ) এর ভিপি ছিলেন। তিনি ২০১৬ সালে অনুষ্ঠিতব্য পুমদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও তিনি হোসেনপুর উপজেলা আ’ লীগের বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।