৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
“চলো যুদ্ধে, মাদক সেবন ও চোরা বানিজ্যের বিরুদ্ধে” এ স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভট্টাচার্যপাড়া আমাটিশিবপুর এলাকাবাসীর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক আবদুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারিঊ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মুশফিকুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জুবায়ের ইসলাম, কিশোর জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দিদার জামান বাপ্পী, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক নাঈমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ।

এসময় না প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক মোল্লা দুলু বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে।

একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসতে হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top