৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ব্যস্ত সড়কে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আসছে আগুন

আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনে শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানায়, পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আসছে এবং রাত ৯টার মধ্যে পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায়। কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়ির সময় গ্যাসলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। ইতোমধ্যে লিকেজ শনাক্ত করে গ্যাসলাইন বন্ধ করা হয়েছে এবং মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ আপাতত বন্ধ থাকবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

অগ্নিকাণ্ডের কারণে নগরীর ষোলশহর থেকে দুই নম্বর গেটমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top