শাহজাহান সাজু কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আফাজুর রহমান খাঁন।
এ সময় গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।