জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১১ টার সময় শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, বাঙালভিটা মাটিয়ারবন বিজিবি ক্যাম্প কমান্ডার দিলীপ, মহিষখলা বিজিবি ক্যাম কমান্ডার ফিরোজ প্রমুখ।
এসময় আলোচনায় বক্তারা বলেন, ২১ শে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং দিবসটির পালন উপলক্ষে আলোচনা এবং মধ্যনগর থানার চার ইউনিয়নে সন্ত্রাস দমন, চোরাচালান নিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। মদ, গাঁজা, ইয়াবা ও ইভটিজিংসহ বাল্যবিয়ের প্রবনতা বেড়েছে, এতে সামাজিক অবক্ষয়ের আশংকা রয়েছে। এ বিষয়ে প্রশাসন এবং সুশীল সমাজের লোকজন এসব দমনের বিষয়ে আলোচনা করেন।