মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে ফটিকছড়ি উপজেলা শাখা। শনিবার (১৫ ) বিকালে উপজেলা সদরের একটি কনভেনশন হলে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন- ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ ও উপদেষ্টা হাফেজ মাওলানা ফজলুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন – সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্না, সহ-সভাপতি এমরান হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী,ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দীন শাহনেওয়াজ, কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দীন চৌধুরী,জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ,দৌলত শওকত, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও আব্দুল কাদের চৌধুরী সহ আরো অনেকেই