মোহাঃ রকিব উদ্দিন ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের পুকুরিয়া তিন নম্বর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে জমি দখল করে মেহগনি গাছ কেটে ফেলেছে আব্দুস সালাম নামের এক ব্যক্তি। অভিযোগকারী নূহ আলী জানিয়েছেন, তার দীর্ঘদিনের মালিকানাধীন জমি দখল করে আব্দুস সালাম দুটি মেহগনি গাছসহ ৩৫টি গাছ কেটে ফেলেছে।
নূহ আলী বলেন, এই জমিটি আমার দীর্ঘদিনের, আমি এখানকার গাছপালা যত্ন করে বড় করেছি। কিন্তু আব্দুস সালাম আমার জমি দখল করে নিয়ে ২টি মেহগনি গাছ এবং আরও ৩৫টি কলা গাছ কেটে ফেলেছে। আমি এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই, কারণ আমার আর্থিক ক্ষতি হয়েছে।
এছাড়া, নূহ আলী দাবি করেন, আব্দুস সালাম তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তিনি জানান, এটি সম্পূর্ণ মিথ্যা মামলা, কিন্তু আব্দুস সালাম পুলিশ দিয়ে আমাকে হয়রানি করছে। আমি চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং আমাকে ন্যায্য বিচার দেওয়া হোক।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আব্দুস সালামের এই কর্মকাণ্ড এলাকার শান্তি এবং আইনশৃঙ্খলা ভঙ্গ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
নূহ আলী আরও জানান, এভাবে আমার জমি দখল করা, গাছ কাটা এবং পুলিশ দিয়ে হয়রানি করা আমার জন্য অত্যন্ত কষ্টকর। আমি আইনগতভাবে প্রতিকার চাই।