৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত

শাহজাহান সাজু , কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-জেলার কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে আলী আকবর (১৩) ও একই এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে জুনায়েদ (১২) তারা মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল।

এসময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মধ্যপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ গুরুতর আহত হয়। গুরুতর আহত জুনায়েদকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top