শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজা বোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকৃতরা হলেন-যশোরের কোতয়ালী উপজেলার হুদোরাজাপুর গ্রামের মৃত তাজের মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৪১) ও জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১০১ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম ও শাহ আলমকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।