৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে নদীতে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকার খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মো: সোহেল খান(৩২) দপদপিয়া ইউনিয়নের গোহাইলকাঠি গ্রামের মুনসুর আলী খানের পুত্র ও দপদপিয়া এলাকার সুগন্ধা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। জানা যায়,মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন সোহেল। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

সুগন্ধা অটো রাইস মিলের লেবার সর্দার মো.শহিদুল ইসলাম জানান, নিহত সোহেল খান দীর্ঘদিন ধরে মৃগী (নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ) রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে সুগন্ধা অটো রাইস মিল সংলগ্ন খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে নদীতে পড়ে যান।এসময় তার মৃগী রোগের উপশম দেখা দিলে তিনি অচেতন হয়ে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার সন্ধানে নদীতে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ডুবরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তারা নদী থেকে সোহেল খানের মৃতদেহ উদ্ধার করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top