৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরিবারের দাবি আত্মহত্যা: পটিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

মো:রাশেদুল্লাহ আকমদার, পটিয়া প্রতিনিধিঃ

চট্রগ্রামের পটিয়া উপজেলায় শয়ন শীল (১১) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) বিকেলে তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। নিহত শয়ন শীল (১১) উপজেলার ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। সে ভাটিখাইন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিলন ডাক্তারের বাড়ি এলাকায় তার নানার বাড়িতে থাকতেন।

নিহতের নানী ছবি শীল জানান, তার নাতী শয়ন তাদের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। শয়ন পড়াশোনায় একেবারেই অমনোযোগী। পড়াশোনার চাপ থেকে রক্ষা পেতে সে আত্মহত্যার পথ বেছে নেই।

শয়নের নানার বাড়ির প্রতিবেশি ছোটন শীল বলেন, শয়ন একটু রাগী স্বভাবের ছিলো। রাগের মাথায় সে সুইসাইড করতে পারে।

সৌদি প্রবাসী হারাধন শীলের দুই ছেলে-মেয়ের মধ্যে শয়ন শীল বড়। তার নিজ বাড়ি কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায়। পটিয়া থানা পুলিশ বলছে, শয়ন শীলের মৃত্যুর খবর পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। শিশুটির মৃত্যুর বিষয়টি তারা তদন্ত করে দেখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top