৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র পত্নী

মো জসিম উদ্দিন, শিবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি। জানা গেছে- তিনি প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে গাইনী ও ডায়াবেটিসসহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।

এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। তারা জানান, এখানে চিকিৎসা সেবাসহ পরামর্শও মিলেছে। এই পরামর্শগুলো নিলে অনেক টাকা খরচ হতো, বিনামূল্যে সেবা পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা ও চিকিৎসা পাবেন। মানবতার জন্য মানুষ এবং আমি মনে করি এটি একটি মহৎ উদ্যোগ।

অন্যদিকে এমন উদ্যোগে তিনি প্রশংসা কুড়িয়েছেন সুধীমহলেও। এতো মহৎ উদ্যোগ, অথচ কোন আনুষ্ঠানিকতা নেই কেন? এ প্রশ্নের জবাবে ডা. আরাফাতে জান্নাত আরবি বলেন, মানবসেবা করতে আসলে তেমন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষজন কতটুকু সেবা পেলেন সেটাই মূল বিষয়। মানবসেবার এ ধারা সবসময় অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top