৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বার্তা

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫: আজ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের স্মরণে প্রতিবছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

আজকের দিনে প্রফেসর মুহাম্মদ ইউনূস তার বাণীতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি এবং বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তান, শহীদ সেনা কর্মকর্তাদের। তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।” তিনি শহীদদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের সদস্যগণ একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও এখনও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেক বছর ধরে জাতি হিসেবে বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

এবং তিনি উল্লেখ করেন, “এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে থাকবে, যা দেশের জন্য যুদ্ধ করা সাহসী মানুষের আত্মত্যাগের স্মরণে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে।”প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, “দেশ ও জনগণ শহীদ পরিবারের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশে আর কখনো কোনো নির্দোষ প্রাণ হারাবে না। মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজের যোগ্যতা ও মেধায় তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে।”

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, “আমরা ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশকে আদর্শিক মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি শহীদ সেনাদের আত্মত্যাগের স্মরণে জাতির পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top