২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাবি মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদ ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাতে রাজধানীর বাংলামটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে।

এ সময়, মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন, তাদের প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তা ব্লকেডের পর রাত ১১ টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top