স্বাধীনতা দিবসে দীঘিনালায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ৩ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান

মোঃ হাচান আল মামুন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের দুর্গম ইন্দ্রমনি কার্বারী পাড়া এলাকায় অবস্থিত পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের দিকনির্দেশনায় পরিচালিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন।

মেডিকেল ক্যাম্পে স্থানীয় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকার সাধারণ মানুষ এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সেবা গ্রহণকারী সুখশান্তি চাকমা, আনন্দ রানী চাকমা ও করুনা দেবী চাকমা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে দুর্গম এলাকার মানুষ চিকিৎসা সেবায় আরও উপকৃত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top