মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
গুরুদাসপুর উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আজ (১লা মার্চ) শনিবার বিকেল ৪ টায় নাজিরপুর বাজার থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা পানাহার বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগনের সাধ্যের মধ্যে রাখার দাবিতে ও পবিত্র মাহে রমজানকে স্বগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিছিলের নেতৃত্ব দেন, মোঃ আঃ আলিম, গুরুদাসপুর উপজেলা আমির, মোঃ হামিদুর রহমান সবুজ, নাজিরপুর ইউনিয়ন আমির সহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে সিয়াম সাধনার মাস রমজানে খোদাভীরুতা অর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। স্বগত মিছিলটি নাজিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নাজিরপুর বাজার গোডাউন মোড়ে পথ সভার মাধ্যমে শেষ হয়।