৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোর -২ সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ঘোষণা

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধিঃ

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর -২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই আসনে দলটির প্রার্থী করা হয়েছে খ্যাতিমান চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মেডিকেল কলেজের সাবেক সভাপতি ছিলেন।ডাঃ ফরিদ উদ্দিন যশোরর ঐতিহ্যবাহী পীরবাড়ির সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান। দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। তিনি একজন ব্রিটিশ নাগরিক।
তিনি য‌শোর এমএম ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ প্রফেসর শরীফ সারের বড়পুত্র ও এমএম ক‌লে‌জের প্রতিষ্ঠাতা আব্দুল হাই সা‌হে‌বের ভা‌তিজা। যার না‌মে এমএম ক‌লে‌জে আব্দুল হাই কলা ভবন। আদদ্বীন হাসপাতাল / মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক শেখ মহিউদ্দিন আহমেদের শ্যালক বলে জানা গিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top