বগুড়ায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশু ভর্তি

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন শিশু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে ২৪ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন। ২৯ মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

একই সময়ে মোট ৩৭ জন রোগী হাসপাতালে সেবা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের রোগীদের জন্য পৃথক একটি আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। তবে শজিমেক হাসপাতাল ছাড়া জেলার অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগী ভর্তি নেই। এদিকে, জেলার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, জেলায় আজ ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে।

আগামীকাল রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এর আগে জেলায় ৬ হাজার ডোজ টিকা মজুদ ছিল। তিনি আরও জানান, ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে এবং আগের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতেই কার্যক্রম চলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top