৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্নস বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রহনপুর স্টেশনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন এর সভাপতিত্বে নিজ বাস ভবন সংলগ্ন এলাকায় এক দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ ২  (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ, এই সময় উপস্থিত ছিলেন, প্রবীণ নেতা মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, বিএনপি ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ। ইফতার পূর্বে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top