৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়ি পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), ফটিকছড়ি প্রতিনিধিঃ

শুক্রবার (৭ই মার্চ ২০২৫)বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ইফতার মাহফিল কর্মসূচী পালন করেছে ফটিকছড়ি পৌরসভা বিএনপির ৯ নং ওয়ার্ড।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সী। এবং প্রোগ্রাম সঞ্চালনা করেন যুবদল নেতা মোবারক হোসেন।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি’র সদস্য শওকত উল্লাহ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপি নেতা মাওলানা নুরুল আলম নুরু, বিশেষ অতিথি ছিলেন সৌদিআরব বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার, পৌর বিএনপি নেতা আবুল বশর মাষ্টার, উপজেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম মনি, পাইন্দং ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জসিম উদ্দীন, পৌর বিএনপি নেতা জহিরুল ইসলাম, জসিম উদ্দীন, উপজেলা যুবদল এর আহবায়ক মোরশেদ হাজারী, সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী দিপু,ওসমান তাহের সম্রাট, পৌরসভা যুবদলের আহবায়ক মঈন উল্লাহ উজ্জ্বল, নাজিরহাট পৌর যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়,যুগ্ম আহবায়ক নওশাদ চৌধুরী টনি, হেলাল উদ্দীন, সাঈফ সুমন, তাঁতী দলের সাধারন সম্পাদক সেলিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, আজিজুল ইসলাম মামুন, সোহেল রানা, জয়নাল আবেদীন, রাব্বি কায়েম, রমজান আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন ফটিকছড়িতে বিএনপি কে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য তিনি তৃনমুলের নেতা কর্মীদের সাথে থেকে কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top