২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সংযুক্ত আরব আমিরাতে বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধিঃ

সংযুক্ত আরব আমিরাতে বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী আবু ধাবির জাজিরাত ইয়াস অটো ইলেকট্রনিক অ্যান্ড ওয়াকসপে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী আনজুমানে রহমানিয়া শারজাহ শাখার সম্মানিত সভাপতি প্রকৌশলী গোলামুর রহমান (মঞ্জুর)। শাখার অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আসলাম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের মেঝ শাহজাদা হযরত মাওলানা জিয়াউর রহমান আবু শাহ্ (মাঃজিঃআঃ)।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারজাহ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ হাবিব উল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ ফারুক, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জিয়াউর রহমান বলেন, “সিয়াম সাধনার মাধ্যমে যে আত্মশুদ্ধি অর্জিত হয়, তা ধরে রাখাই প্রকৃত মুমিনের কাজ এবং সফলতার মাপকাঠি।” পাশাপাশি বিশুদ্ধ নিয়তে পীর-মুরশিদের অনুসরণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

আলোচনা শেষে মিলাদ-কিয়াম, খতমে খাজেগান শরীফ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শাখার প্রধান উপদেষ্টা মরহুম আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top