৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচন ইস্যুতে এশিয়া মানবাধিকার সংস্থা সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও হামলার গভীর উদ্বেগ প্রকাশ

নিয়াজ দিনার, চট্টগ্রাম প্রতিনিধি:

‎বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনের তফসিল-২০২৬ ঘোষণা ও পরবর্তী নির্বাচনী ইস্যুতে সারাদেশে রাজনৈতিক সহিংষতায় নিহত এবং নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং হামলার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়া মানবাধিকার সংস্থা।

‎”ত্রয়োদশ নির্বাচন ইস্যুতে” আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করেন।

‎এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশের ছাত্র জনতা গত ৫ আগস্ট -২০২৪ বৈষম্যের বিরুদ্ধে রক্তদান করেছেন। লাশ হয়েছে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতা। শাসকদের উচিত জুলাই অভ্যূত্থানের নির্মম স্মৃতি গুলো স্মরণ রাখা এবং ছাত্র জনতার আকাঙ্খা গুলো পূরণ করা। ছাত্র জনতার সংগ্রাম লাইনবিচ্যুতি হলে বাংলাদেশ হয়তো বহু বছর তার মাসুল গুনতে হবে।

‎তিনি বলেন সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ও নরসিংদীতে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও পরবর্তী হত্যার মত লোমহর্ষক ঘটনায় মনে হচ্ছে বাংলাদেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির দিকে চলে যেতে পারে।

‎তিনি আরো বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত কুমিল্লা-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া তার বক্তব্যে প্রকাশ্যে ভিন্নমতের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে নেতাকর্মীদের স্ত্রীদের  গণ-তালাক দেওয়ার ঘোষণা  দিয়েছেন।  এধরণের বক্তব্য ও আচরণ সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের শামীল।

‎এশিয়া মানবাধিকার সংস্থা বাংলাদেশ সরকারের কাছে জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান এবং নারী-শিশুসহ জনগণের স্বার্বিক নিরাপত্তা দিবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top