১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

মোঃ বাদশা প্রামান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় ইসলামিক ফাউণ্ডেশন পরিচালিত নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক শিক্ষিকাদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

রবিবার সকালে মউশিক শিক্ষক কল্যান পরিষদ ডিমলা শাখার আয়োজনে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ফিল্ড সুপারভাইজার ইয়াদ আলী৷ এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যান পরিষদ ডিমলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান , রংপুর বিভাগীয় আইসিটি শেখ ফরিদ, মউশিক ডিমলা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুব আলী প্রমূখ।

৫দফা দাবি হচ্ছে- (১) নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পাশ করতে হবে । (২) ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। (৩) শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ী করণ করতে হবে। কোনভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। (৪) শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। (৫) শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যু বরন করিলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top