২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে তানভীর ও জয়

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের সদস্যদের অংশগ্রহণ এবং অ্যালামনাইদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,  হেড অব এক্সিকিউটিভ ও অন্যান্য সদস্যদের একটা অনলাইন বৈঠকের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভিরুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় মঙ্গল কুন্ডু। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাবরিজ কবির ও প্রিয়ন্ত দেবনাথ। এছাড়া সাংগঠনিক সম্পাদক রাইয়ান বিন শফিক।

নির্বাচিত সভাপতি তানভিরুল আলম বলেন, ” আজ এই ফটোগ্রাফি ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। আমাদের এই নতুন কমিটি একঝাঁক সৃজনশীল এবং দারুণ সম্ভাবনাময় তরুণদের নিয়ে গঠন করা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে দারুণ কিছু ওয়ার্কশপ, ফটো-ওয়াক এবং প্রদর্শনীর আয়োজন করব বলে আমি আশা রাখি।”

তিনি আরও বলেন, ” কমিটির মূল লক্ষ্য হবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু ইউনিক বা ব্যতিক্রমী ইভেন্ট আয়োজন করা, যা আমাদের সৃজনশীলতার বিকাশে সহায়ক হবে। আপনাদের সবার সহযোগিতা আর নতুন সব আইডিয়া নিয়ে আমরা ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top