২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খোকসায় কিস্তির টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারি

মোঃ নুর আলম পাপ্পু , খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৪ মার্চ ২০২৫, দুপুর ৩:২০ মিনিটে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক এনজিও কর্মী।
মো: শফিকুল ইসলাম (৩৫), পিতা- মো: মাহাবুল ইসলাম, গ্রাম- গোয়ালচামট, থানা- ফরিদপুর সদর, জেলা- ফরিদপুর। তিনি সোসাইটি ডেভলপমেন্ট খোকসা শাখা এনজিও’র মাঠকর্মী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কিস্তির টাকা আদায়ের জন্য অভিযুক্ত মিথুন আলী ওরফে মিন্টু (৩০), পিতা- মো: আলাউদ্দিন শেখ, গ্রাম- বেতবাড়িয়া, এবং মো: সানাই (৪০), পিতা- মৃত রহিম শেখ, গ্রাম- কমলাপুর, থানাঃ খোকসা, জেলা- কুষ্টিয়া এর নিকট টাকা চাইলে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে, মিথুন হাতে থাকা কাঁচের বোতল দিয়ে শফিকুলের মাথায় সজোরে আঘাত করেন এবং সানাই কাঠের বাটাম দিয়ে শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। শফিকুলের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এন জিও কর্মী শফিকুলকে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন।

ভিকটিমের কর্মস্থল সোসাইটি ডেভলপমেন্ট খোকসা শাখার এড়িয়া ম্যানেজার তানভীর ইসলাম জানান, তাদের শাখা ব্যবস্থাপক কবিরুল ইসলাম ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, আমরা দ্রুত ন্যায়বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়রা হামলাকারী মিথুন আলী ওরফে মিন্টু কে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমরা অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top