রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়লো কালো আইড়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কালো রংয়ের আইড় মাছ। বুধবার (২৬ মার্চ) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলে কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে। পাড়ে তুলে মাছটি ওজন দিয়ে দেখা গেছে ১২ কেজি ১০০ গ্রাম।

মাছটি ধরার পর দৌলতদিয়া ফেরি ঘাটের মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। কালো আকৃতির এই মাছটিকে অনেকে ‘ব্লাক ডাইমন্ড’ নামেও ডাকতে শুরু করেন।

পরে নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

শাকিল সোহান মৎস আড়তের স্বত্ত্বাধিকারী মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ার ফলে এখন প্রায় প্রতিদিনই জেলেদের জালে এমন বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে হাসি ফুটছে জেলে পরিবারের।

তিনি আরও জানান, বিশাল আকৃতির এ কালো আইড় মাছটিকে ২৪ হাজার টাকায় কিনে নেওয়ার পর ২৫ হাজার ২০০ টাকায় গাজীপুরে এক শিল্পপতির কাছে বিক্রি করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top