২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় তিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ বাংলাদেশি শ্রমিক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির সরকারি সংবাদমাধ্যম বারনামার বরাতে জানা গেছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৪১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বিভাগ। পরে সুঙ্গাই বুলোহ, বুকিত জেলুতুং, দামানসারা ও সেলায়াং স্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মাত্র ১৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মোকতার গণমাধ্যমকে জানান, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার প্রায় ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ ভস্মীভূত হয়েছে।

দগ্ধ বাংলাদেশি শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও, তিনি যে বাংলাদেশি নাগরিক তা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এদিকে, অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনও কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top