পরশুরামে মুহুরি নদীর উপর টেকশই ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি

ফেনী জেলার পরশুরামের সুবার বাজার সড়কে মুহুরী নদীর সংযোগস্থলে টেকসই ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ (এপ্রিল) রবিবার সকালে সুবার বাজার সড়কে ব্রিজের পাশে পশুরাম উন্নয়ন ফোরামের সেক্রেটারি আব্দুল আজিজ রুবেলের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরশুরাম উন্নয়ন ফোরামের সভাপতি মেহেদী হাসান সবুজ।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান,মির্জানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল উদ্দিন চৌধুরী,মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ ফজলুর রহমান, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজিব, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওঃ সাইফুল ইসলাম, ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি শহিদুল আবছার,সুবার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামীমুল হক চৌধুরী, মির্জানগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, পরশুরাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ শহিদুল্লাহ ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শামীম ভুঁইয়া সুমন,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাহ জালাল, উন্নয়ন ফোরামের অফিস সম্পাদক রাকিব আজিজ ক্রিড়া সম্পাদক শাহিন চৌধুরী প্রমুখ।

বক্তরা বলেন ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্রিজটি নির্মাণ করেন। ফেনী জেলার পরশুরামের সুবার বাজার সড়কের এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় ব্রিজটি ভেঙ্গে পড়তে পারে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে মির্জানগর ইউনিয়নের সাথে ফেনী ও পরশুরামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে।
স্থানীয়রা জানান প্রতিদিন শতশত গাড়ি এই ব্রিজ পার হয়ে যাচ্ছে। ভয়ে আমরা আতঙ্কে আছি কখন ব্রিজটি ভেঙ্গে পড়ে। দ্রুত এখানে টেকসই গার্ভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top