২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসী দেশে ফেরত

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় সাজা ভোগ শেষে ২২ বাংলাদেশিসহ মোট ৫০ জন বিদেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি রয়েছেন ভিয়েতনামের ৯, ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতের ২ এবং চীনের ২ নাগরিক।

সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সাজা শেষ হওয়ায় এ সকল অভিবাসীকে ইমিগ্রেশন আইন অনুযায়ী কেএলআই ১, কেএলআই ২ এবং সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এসব অভিবাসীরা মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪) এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর আওতায় বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। সাজা শেষে তাদের দেশটির আইনের অধীনে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top