ভাঙ্গুড়ায় গণমাধ্যম কর্মীকে প্রণ নাশের হুমকি থানায় সাধারণ ডায়েরি

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ

বিএনপি নেতা পরিচয়ে দৈনিক আজকের ইতিহাস ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাংবাদিক সুজন আহমেদকে হুমকির অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোঃ শাহিনের (৪৩)এর বিরুদ্ধে । সাংবাদিক মোঃ সুজন আহমেদ (৩৮)কে ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৭১২৪২৬০৯০ থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে । উক্ত বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী সাংবাদিক সুজন আহমেদ। অভিযুক্ত মোঃ শাহিন (৪৩) পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, ও চৌবাড়িয়া হারোপাড়ার মোঃ কুরবান আলীর ছেলে।

রবিবার (২৭ এপ্রিল ) ভাঙ্গুড়া থানায় জিডিটি করেন সুজন আহমেদ । জিডি নং ১৪৬৪, জিডিতে সুজন আহমেদ উল্লেখ করেন, রবিবার সকাল প্রায় ১১টার দিকে আমার মোবাইল ফোনে পূর্ব শত্রুতার জের ধরে হুমকিদাতা শাহিনের ব্যক্তিগত ফোন নম্বর থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় এবং উক্ত সময় মোহাম্মদ শাহিন উল্লাপাড়া তে অবস্থান করায় পরবর্তীতে ভাঙ্গুড়া এসে সুজন আহমেদের সঙ্গে কথা হবে এ বলে তার ফোন আলাপ শেষ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top