৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

দলবদ্ধ ধর্ষণের শিকার লামিয়া বাবার কবরের পাশে চিরনিদ্রায়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মোহাম্মদপুরে আত্মহত্যা করা পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের লামিয়াকে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে মোহাম্মদপুর শেখেরটেকের একটি ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় লামিয়ার মরদেহ পটুয়াখালীর পাঙ্গাশিয়া গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা সাড়ে ৭টায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে বাবার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইজাজুল হক, দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি ফেরার পথে লামিয়া দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার দুইদিন পর ২০ মার্চ তিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সী বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top