এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিল্প ও বাণিজ্য খাতে তাঁর অবদান সুপরিচিত। একই সঙ্গে তিনি গণমাধ্যম জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া মো. লিয়াকত আলী খাঁন মুকুল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক। মিডিয়া শিল্পের উন্নয়ন, সম্প্রচার মান বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এশিয়ান টেলিভিশনের মানোন্নয়ন, আধুনিক ও জনবান্ধব অনুষ্ঠান সম্প্রচার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকপ্রিয়তা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top