৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর হলের আসন বাতিল

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৯ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।

সিট বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক চন্দ্র সেন, এস. এম. লাবু ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মেহেদী হাসান মিরাজ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সেজান আহমেদ। তাঁরা প্রত্যেকেই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৮তম সিন্ডিকেট সভা, শৃঙ্খলা বোর্ড এবং শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ ও প্রভোস্ট বডির সিদ্ধান্ত অনুযায়ী এই চার শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আবু সাঈদ হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল কর্তৃপক্ষ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও, কোনো শিক্ষার্থী তিন মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে নীতিমালা অনুযায়ী তার সিটও বাতিল হতে পারে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top