ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারশনের আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি :

(১ মে বৃহস্পতিবার) বিকাল ৪ টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে মে দিবসের আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা বাজার সংলগ্ন কপোতাক্ষ ব্রীজের মুখে একটি আলোচনা অনুষ্ঠিত হয় । আলোচনা শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের নেতৃত্বে একটি র‍্যালি প্রধান সড়ক উপজেলা মোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা বাজারে শেষ হয়।

আলোচনাসভায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে , বন্ধ পাটকলগুলো চালু করতে হবে, শ্রমিকরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্রমিক ও মালিকদের কে উদ্দেশ্য করে শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান এসব কথা বলেন।এসময় আরও বক্তব্য রাখেন,সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান , শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আরশাদুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলিম, উপজেলা উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশিদ। এ সময় আর ও উপস্থিত ছিলেন, নাভারন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ফখরুল ইসলাম, এ্যাড আবিদুর রহমান, আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top