সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্টদের মিলনমেলা

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা মেডিকেল টেকনোলজিস্টদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) রাতে আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরাস্থ লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালের হেপাটোলজি ও অনকোলজি বিভাগের ডা. মেহেদী হাসান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিষ্ট ডা. শাহরিয়ার মামুন,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলোজিষ্ট আব্দুল হালিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব অঙ্কর বড়ুয়া, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ইকতিয়ার উদ্দিন, কর্পোরেট অফিসার হাসিবুর রহমান সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও বিভিন্ন টেকনোলজিস্টবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ইনর্চাজ মোঃ মনিরুল ইসলাম মনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top