২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে চীনের ১০০০ শয্যা হাসপাতালের প্রস্তাবিত জমি পরিদর্শনে আসেন যুগ্ম সচিব ডঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
চীনের উপহারের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নীলফামারীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ৩ টায় নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মাঠ পরিদর্শন করেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আকতার প্রমুখ।

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি যতদূর জানি চীন সরকারের যেটা চাওয়া হাসপাতালটি ঢাকায় হোক। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় চান হাসপাতালটি রংপুর বিভাগে হোক। এ অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্য সেবা পাক। তিনি নির্দিষ্ট কোনো জেলার নাম বলে নি। রংপুর বিভাগের কথা বলেছেন। সেই প্রেক্ষিতে নীলফামারীর এই জায়গাটি প্রাথমিকভাবে প্রস্তাবনা পাঠানো হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমি আজকে রেলওয়ে হাসপাতালগুলো পরিদর্শনে এসেছি। রংপুর বিভাগে যেহেতু এসেছি তাই নীলফামারীর প্রস্তাবিত স্থানটি দেখতে আসলাম। এই জায়গাটি কতটুকু ভালো হবে সেটি টেকনিক্যাল টিম ভালো বলবে। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন হাসপাতালটি যেন নীলফামারীতে হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top