২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোটরসাইকেল আরোহী

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুর ১:২০ মিনিট খোকসা বাসস্ট্যান্ড সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মোঃ সাগর হোসেন (৫৫), পিতা- সাখাওয়াত হোসেন, গ্রাম- মল্লিকপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ, যিনি ইবনেসিনা কোম্পানিতে কর্মরত ছিলেন, তিনি মোটরসাইকেলযোগে হাইওয়ে পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ড্রাম ট্রাক (নম্বর: কুষ্টিয়া-ট-১১-২৯৮৬) খোকসা বাসস্ট্যান্ডে পৌঁছালে মোঃ সাগর হোসেনের মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। ট্রাকটি দ্রুতগামী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপর দিয়ে চলে যায়। সৌভাগ্যক্রমে সাগর হোসেন শারীরিকভাবে অক্ষত থাকলেও তার মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ড এলাকায় সম্প্রতি হাইওয়ে সড়কে নতুন করে মেরামতের কাজ চলমান থাকায় যাত্রী ও যানবাহন চলাচলে অসুবিধা তৈরি হচ্ছে। সড়কে যানজট ও অপরিকল্পিত চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দ্রুত সড়কের কাজ সম্পন্ন করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top