২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হজযাত্রী পৌঁছেছেন ৩৭ হাজার, মারা গেছেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৭ হাজার ১১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯২টি ফ্লাইটে তাঁরা সৌদিতে যান। হজযাত্রায় এখন পর্যন্ত ৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ অফিস ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বরাতে শনিবার (১০ মে) হজ সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করতে যাচ্ছেন। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ জন। এখন পর্যন্ত ৮৫ হাজার ৫১৩টি ভিসা ইস্যু হয়েছে।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বিমানে যাওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৫টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি।

মারা যাওয়া পাঁচজন হজযাত্রীর মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। সর্বশেষ ৯ মে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩) সৌদি আরবে মৃত্যুবরণ করেন।

প্রথম হজ ফ্লাইটটি ২৯ এপ্রিল ঢাকা থেকে ছেড়ে যায়, যাতে ৩৯৮ জন হজযাত্রী ছিলেন। এ বছরের শেষ হজ ফ্লাইট যাবে ৩১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রথম ফিরতি ফ্লাইট হবে ১০ জুন এবং সবশেষ হজযাত্রী ফিরবেন ১০ জুলাই।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ৫ জুন। হজ কার্যক্রমে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top