২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জে বিদ্যালয় থেকে সিলিং ফ্যান চুরি

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে বলে জানা গেছে।

তবে শ্রেণিকক্ষের তালা ভাঙা ছিল না। চাবি দিয়ে তালা খুলে কক্ষে প্রবেশ করেছে চোর। এদিকে, বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা ছিল।

গতকাল সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৩ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চারদিক থেকে দেয়াল দিয়ে সুরক্ষিত। মূল ফটকও তালাবদ্ধ থাকে। রাতে পাহারাদার থাকলেও কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চুরির সময় শ্রেণিকক্ষের তালা ভাঙা হয়নি, চাবি দিয়ে খুলে চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, ‘বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা অবস্থায় পাওয়া গেছে। বিদ্যুতের তারও অনেক জায়গায় কাটা ছিল। শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তবে অফিস কক্ষে প্রবেশ করা হয়নি।’

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শ্রেণিকক্ষের তালা ভাঙা পাওয়া যায়নি। তালাটি চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেছে। দরজা-জানালাও ভাঙা বা খোলা পাওয়া যায়নি। সিসি ক্যামেরার তারও কাটা ছিল। মনে হচ্ছে, আগে থেকেই জানাশোনা কেউ এ কাজ করেছে। আগের পাহারাদারকে ডাকা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top