২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে গলায় দড়ি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফয়সাল মিয়া নামে ২০ বছর বয়সের এক যুবক। পেশায় সে একজন অটোরিক্সা চালক। নিহত ফয়সাল মিয়া চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের মুজিবুর রহমান স্বপনের পুত্র। মঙ্গলবার (১৩ মে) রাত ৯ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি।

খবর পেয়ে রাত ১ টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহতের পিতা মুজিবুর রহমান স্বপন বলেন, রাত ৯ টার পরে প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হয়ে দেখি ফয়সাল মিয়া বসতঘরের পিছনে জাম্বুরা গাছে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top