২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নারী কমিশন বাতিলের দাবিতে ছাত্রী কাফেলার মানব বন্ধন

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানব বন্ধন করা হয়েছে। আজ বুধবার উপজেলার মাদানি ছাত্রী কাফেলার উদ্যোগে এ মানব বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন নেত্রকোনা মহিলা জমিয়তের আহ্বায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদ্রাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার, তায়্যিবা জান্নাত প্রমুখ।
বেগম শরীফা আমীন বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নারী কমিশনের সুপারিশ আমরা মেনে নিতে পারি না। কতিপয় নাস্তিক্যবাদী পশ্চিমাদের কৃষ্টি-কালচার আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারে না।

পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদাদানের কথা যাঁরা বলেছেন, তাঁরা প্রকৃতপক্ষে বৃহত্তর নারীসমাজকে অপমানিত করেছেন।’ এসব নোংরা মহিলাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শরীফা আমীন আরও বলেন, ‘আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সব দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিতর্কিত নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top